© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে বাধা কাটল    

শেয়ার করুন:
ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে বাধা কাটল     
own-reporter
০৬:১৬ পিএম | ১৬ জানুয়ারি, ২০১৯

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচন নিয়ে রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

ফলে এ নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশ উঠে যাচ্ছে এবং ভোট আয়োজনে আইনগত কোনো বাধা থাকছে না।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ বুধবার রুল খারিজের এই আদেশ দেয়।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের (এলজিআরডি) আইনজীবী কাজী ময়নুল হাসান বলেন, নির্বাচন সংক্রান্ত তিনটি আলাদা পিটিশন খারিজ করে দিয়েছেন আদালত।

স্থগিতাদেশ প্রত্যাহারের পাশাপাশি শুনানির সময় পিটিশিনকারীদের আইনজীবীরা উপস্থিত না থাকায় আদালত তাদের পিটিশনগুলো খারিজ করে দেন বলে জানান তিনি।

গত বছরের ১৪ জানুয়ারি নির্বাচন স্থগিতাদেশের ব্যাপারে দুটি আলাদা পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি জাফরের দ্বৈত বেঞ্চ ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন।

স্থগিতাদেশের আগে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে গত বছরের ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসির নির্বাচিত মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়।

মন্তব্য করুন